স্বয়ংক্রিয় কার্ট তৈরি করছে সনি ও ইয়ামাহা

২৫ আগষ্ট, ২০১৯ ২২:২২  
চালকবিহীন বা স্বয়ংক্রিয় সোশিয়াবল কার্ট আনছে সনি ও ইয়ামাহা। থিম পার্ক, গলফ কোর্স এবং বাণিজ্যিক সুবিধার জন্য এই কার্ট ব্যবহার করা যাবে। যদিও এটি বিদ্যমান কার্টের চেয়ে আরও আধুনিক এবং অধিক সুবিধাসম্পন্ন। খবর এনগ্যাজেট। নতুন এই কার্টে তিন সিটের পরিবর্তে পাঁচটি সিট থাকছে, তারপরেও এটি যথেষ্ট আরামদায়ক হবে। থাকছে অধিকক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম পরিবর্তনযোগ্য ব্যাটারি এবং পরিস্থিতি সামলে নিতে অতিরিক্ত ইমেজ সেন্সর। এর ৪৯ ইঞ্চি ফোরকে মনিটর যাত্রীদের মিশ্র রিয়েলিটি ভিউ প্রদান করবে এবং চারটি ৫৫ ইঞ্চি ফোরকে ডিসপ্লেতে বিজ্ঞাপন ও অন্যান্য ম্যাটেরিয়াল প্রদর্শিত হবে। কার্টে থাকছে এআই প্রযুক্তি। যার মাধ্যমে যাত্রীদের বয়স এবং লিঙ্গের ভিন্নতায় অপটিমাইজড প্রোমো দেখাবে। আগামী মার্চের মধ্যেই এটি জাপানে ব্যবহার হবে বলে উভয় কোম্পানি প্রত্যাশা করছে। ডিবিটেক/বিএমটি